১ ওভারে ৬ উইকেট, ক্রিকেট বিশ্বে তোলপাড়

এক ওভারে ৬ বলের মধ্যে সর্বোচ্চ উইকেট পড়ার রেকর্ড রয়েছে ক্রিকেট বিশ্বে!
অন্তত ৬ বলে ৬ উইকেট পড়ার তো রেকর্ড নেই।
এবার দেখা গেলো, ৬ বলে ৬টি উইকেট পড়ার ঘটনা।
ঘটনাটি ঘটেছে নেপালের ক্লাব ক্রিকেটে।

১১ এপ্রিল সোমবার নেপালের ক্লাব ক্রিকেটে ঘটে এই ঐতিহাসিক ঘটনা। টুর্নামেন্টটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের।
ক্রিকেটের ইতিহাসে এর আগে দেখা গিয়েছিল এক ওভারের ছয় বলে ছয় ছক্কার মারার ঘটনা।
এবার দেখা গেল ভিন্ন ঘটনা। এক ওভারে ৬ উইকেট পড়ার ঘটনা ঘটলো। যেখানে একটি রান আউট বাদ দিয়ে ৫ বলে পাঁচটি উইকেট নিলেন বোলার।

৬ উইকেট নেয়ার এই ঘটনা ঘটেছে নেপাল প্রো ক্লাব চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ এনকাউন্টারে পুশ স্পোর্টস দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেছিল মালয়েশিয়া ক্লাব একাদশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.