সপ্তম মিনিটে দাঁড়িয়ে রোনালদোকে সম্মান জানালো লিভারপুল সমর্থকরা

জন্মের পরই না ফেরার দেশে চলে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে। জমজ সন্তানের জনক হওয়ার কথা ছিল তার।
মেয়ে জন্ম নিয়ে সুস্থ থাকলেও ছেলে জন্মের পরপরই মারা যায়।
সোমবার রাতে এ খবর নিজেই জানিয়েছিলেন রোনালদো।

এ কারণে মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে ম্যাচে সিআর সেভেনকে ছুটি দিয়ে দেন ম্যানইউ কোচ রালফ রাংনিক।
ম্যানইউ এক বিবৃতিতে জানায়, ‘খেলার চেয়ে অবশ্যই পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। রোনালদোর জন্য এখন খুবই কঠিন সময়।’

ছেলে হারানোর শোকাগ্রস্ত রোনালদোকে স্কোয়াডে না রেখেই অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলের বিপক্ষে খেলতে নামে রেড ডেভিলরা।
এই ম্যাচে ৪-০ গোলে লিভারপুলের কাছে পরাজয় বরণ করতে হয়েছে তাদেরকে।

তবে, রোনালদোর ছেলে হারানোর শোক ছুঁয়ে গেছে প্রতিপক্ষ শিবিরকেও। অ্যানফিল্ডে লিভারপুল-ম্যানইউ ম্যাচে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডের সমর্থকরা দাঁড়িয়ে সম্মান ও সহমর্মিতা জানান রোনালদোকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.