সবার ক্রয় ক্ষমতার মধ্যে স্বর্ণ আনলেন সাকিব

স্বর্ণ ব্যবসায় নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। এই খবর বেশ পুরোনো।

আজ নিজের স্বর্ণ ব্যবসার উদ্বোধন করলেন বাংলাদেশ ক্রিকেটের এই গোল্ডেন বয়।

বনানীতে সাংবাদিক সম্মেলন ডেকে নিজের স্বর্ণের কোম্পানি এবং প্রোডাক্ট উন্মোচন করেছেন সাকিব এবং তার অংশীদাররা।
রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ লিমিটেডের অধীনে কিউরিয়াসের (QRIUS) আউটলেটে নিজেদের স্বর্ণের বার এবং অন্যান্য প্রোডাক্ট আনতে যাচ্ছে কোম্পানিটি।

সবাই যাতে চাইলে স্বর্ণ কিনতে পারে, সেই উদ্যোগ নিয়েছে সাকিবের কোম্পানি। তারা ১ গ্রাম থেকে শুরু করে ১০০ গ্রামের স্বর্ণ কেনার সুযোগ রাখছে সকলের জন্য।
যার ফলে কেউ চাইলে ১ সাড়ে ছয় হাজারের কিছু বেশি টাকা দিয়ে স্বর্ণ কিনতে পারবেন।

এদিন নিজেদের প্রোডাক্ট উন্মোচনের পর সাংবাদিকদের প্রশ্নোত্তরে অংশ নেন সাকিব। জানিয়েছেন, ২০০৬ সালে প্রথমবারের মতো স্বর্ণের বারের সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি।

সাকিব বলেন, ‘২০০৬-এর মে-জুনে ( আসলে জুলাই) জিম্বাবুয়ে সফরে যাচ্ছিলাম।
তার আগে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে সেখানে যাই। তখন শারজাহর সিটি সেন্টারে যাই।
সেখানে প্রথম গোল্ডবার দেখি। নিজে গোল্ডবার না কিনলেও গিফট পেয়েছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.