ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক হোম অব ক্রিকেট লর্ডসে প্রথমবারের মতো ইফতার আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
গত ১৭ এপ্রিল এক বিবৃতিতে রমজান মাসে মুসলিমদের পাশে থাকার কথা জানিয়ে ইংলিশ বোর্ড থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় এই ইফতার আয়োজন।
যেখানে মুসলিম ক্রিকেটারদের পাশাপাশি অংশ নেন অন্যান্য ধর্মাবলম্বীর ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার সে ইফতারে অংশ নিয়েছিলেন ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগান।
জাতীয় দলের কোনো ম্যাচ না থাকায় এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরে দল না পাওয়ায় ব্যস্ততা নেই মরগানের।
তাই সময় ও সুযোগ বুঝে অংশ নেন লর্ডসের ইফতার আয়োজনে।
যেখানে উপস্থিত হতে পেরে বেশ উচ্ছ্বসিত ইংলিশ দলনেতা।
আরও খবর