দেশের জন্য আইপিএল ছাড়ছেন মুস্তাফিজ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
ফ্র্যাঞ্চাইজি ক্লাবটিকে সার্ভিস দিতে আগামী মে মাস পুরোটাই থাকতে হতে পারে কাটার মাস্টারকে।
এদিক একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই সিরিজে প্রয়োজন হলে আইপিএল ছেড়ে ফিজকে খেলতে হবে দেশের হয়ে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার বোর্ডের এক সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘কে কোন ফরম্যাট খেলতে চায় তা জানতে আমরা খেলোয়াড়দের একটা ফর্ম পাঠিয়ে দিয়েছিলাম।
সে অনুযায়ী তাদের রাখা হয়েছে। মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। ও বলেনি টেস্ট খেলতে চায়।
কিন্তু ও বলল কি বলল না সেটা বড় কথা নয়।
আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে।
কাজেই এখন যদি শ্রীলঙ্কা সিরিজেও মুস্তাফিজকে দরকার হয়, অবশ্যই খেলবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.