পিএসজিতেই থাকছেন এমবাপে

আসন্ন দল বদলের মৌসুমে সবচেয়ে বড় আলোড়ন হতে চলেছে কাইলিয়ান এমবাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান।
কমবেশি সবাই নিশ্চিত এ ব্যাপারে।
এরই মধ্যে বোমা ফাটালেন পিএসজি কোচ, জানালেন নতুন তথ্য।

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ সম্পন্ন হয়ে যাবে এমবাপের।
এরপর তিনি যেকোনো ক্লাবে যাওয়ার জন্য উন্মুক্ত থাকবেন।
আর সে দৌড়ে সবার আগেই রয়েছে রিয়াল মাদ্রিদ।
গত তিন মৌসুম ধরেই এমবাপেকে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছে তারা।

এবার পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এমবাপের দল বদল হয়েই যাবে, এমন গুঞ্জন বেশ জোরালো।
কিন্তু পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনো শতভাগ নিশ্চয়তা দিয়ে জানিয়ে দিলেন আগামী মৌসুমেও পিএসজিতে থাকবেন এমবাপে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.