ঢাকায় হোটেলে ‘নারী’ ডেকেছিলেন লঙ্কান ক্রিকেটার!

সফরের মাঝপথেই স্কোয়াডে থাকা ক্রিকেটার কামিল মিশারাকে দেশে পাঠিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।
লঙ্কান ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মভঙ্গের দায়ে তাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

তবে কামিল মিশারা ঠিক কী ধরনের নিয়ম ভেঙেছেন, তা প্রকাশ করেনি লঙ্কান বোর্ড।
বিবৃতিতে তারা শুধু জানায়, ‘কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
তার বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে।’

দেশে ফেরার পর মিশারার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘তাকে দ্রুততার সঙ্গে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।’

লঙ্কান বোর্ড কিছু খোলাসা না করলেও পরে জানা গেছে, ঢাকায় অবস্থানকালে হোটেল কক্ষে ‘নারী অতিথি’ ডেকেই বিপদে পড়েছেন এই ক্রিকেটার।

বিসিবির একটি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নারীঘটিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
মিশারা তার হোটেল রুমে এক নারী অতিথিকে নিয়ে গিয়েছিলেন।
যা হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেছি। আমরা যা দেখেছি, সেটা নিয়ে তার সঙ্গে কথা বলব।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.