ব্যর্থ মুমিনুল, নেতৃত্বে ফিরছেন সাকিব!

বাংলাদেশের ক্রিকেটের হাল ধরবেন কে? টেস্ট ফরম্যাটে ঘোর অন্ধকারে থাকা দলটাকে আর টেনে নিতে পারছেন না মুমিনুল হক।
একের পর এক ব্যর্থতায় মুমিনুল হাঁপিয়ে উঠেছেন।
দক্ষিণ আফ্রিকায় ভরাডুবির পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও অনেকটা একই দশা।
একটা টেস্ট ড্র করতে পারলেও আরেকটায় হারতে হয়েছে।

মুমিনুল হকের অধিনায়কত্বের সঙ্গে নিজের পারফরম্যান্সের গ্রাফটাও দিন দিন নিচের দিকে নামছে।
অনেকটা অনুমেয়, নেতৃত্বের চাপে ভেঙে পড়েছেন দেশের সেরা টেস্ট ব্যাটার খ্যাতি পেয়ে যাওয়া মুমিনুল।

শ্রীলঙ্কা সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন আভাস দেন, পরিবর্তন আসছে।
জানান, খুব দ্রুতই মুমিনুলের সঙ্গে বসবেন সিদ্ধান্ত জানতে।

২০১৯ সালে ফিক্সিং বিতর্কে জড়িয়ে নেতৃত্ব হারান সাকিব আল হাসান।
দেশ সেরা এই অল-রাউন্ডার নিষিদ্ধ হন এক বছরের জন্য।
ওই সময়ে হুট করেই নেতৃত্বের ভার চাপিয়ে দেওয়া হয় মুমিনুলের কাঁধে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.