র‌্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে ইতিহাস লিটনের

রীতিমতো স্বপ্নের ফর্মে আছেন লিটন দাস।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টেও দুই ইনিংসে তার উইলো থেকে বেরিয়ে আসে ১৪১ আর ৫২ রান।
দল হারলেও এমন পারফরম্যান্সের বড় পুরস্কার পেলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক এই ব্যাটার।

বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাংকিং অনুসারে, দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ র‌্যাংকিং এবং সর্বোচ্চ রেটিং পয়েন্টের মালিক হয়েছেন লিটন।

আইসিসির র‌্যাংকিংয়ে লিটনের রেটিং পয়েন্ট এখন ৭২৪।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে তার আগে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ডটি ছিল তামিমের।
২০১৭ সালের আগস্টে তামিম রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন ৭০৯।

এছাড়া রেকর্ড রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়েও বড় উন্নতি হয়েছে লিটনের। ১৭ থেকে পাঁচ ধাপ এগিয়ে ১২তম অবস্থানে উঠে এসেছেন ডানহাতি এই ব্যাটার।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে কোনো ব্যাটারের সর্বোচ্চ র‌্যাংকিং ছিল ১৪ নম্বর অবস্থান (তামিম ইকবাল)। এছাড়া মুশফিকুর রহিম একবার ১৬ নম্বরে উঠে এসেছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.