সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের একটি আদালত।একটি মানবাধিকার সংস্থা বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ডিএডব্লিউএন নামের মানবাধিকার সংস্থা জানিয়েছে, নুরাহ আল-কাহতানি নামের ওই নারী দোষী সাব্যস্ত হওয়ার পর আপিলে তার ওপর এই দীর্ঘ সময়ের সাজা ঘোষণা করা হয়েছে। তাকে সৌদির কাউন্টার-টেরোরিজম এবং অ্যান্টি-সাইবার ক্রাইম আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়।
ডিএডব্লিউএনের উপসাগরীয় অঞ্চলের গবেষণার পরিচালক আবদুল্লাহ আলাউদ বিবিসিকে বলেন, তার আদালতের নথিতে সহিংসতা বা অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত কিছু নেই।
সৌদি সরকারের সমালোচক ছিলেন নুরাহ আল-কাহতানি।
এর আগে গত ৯ আগস্ট টুইটারে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সৌদি আরবে আরেক নারীকে ৩৪ বছরের জেল দেওয়া হয়।