পৌনে ৭ লাখ টাকার সিগারেট জব্দ চট্টগ্রাম বিমানবন্দরে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে পৌনে ৭ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে।

এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ৯টায় চালানটি আটক করে।

 

বিমানবন্দর সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. জাসেদুল আলম নামের ওই যাত্রী ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৯১ ফ্লাইটে রাত আটটা ৪০ মিনিটে চট্টগ্রাম আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ চ্যালেঞ্জ করে ৩০৩ ব্রান্ডের ২২৪ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেট ৩ হাজার টাকা হিসেবে যার বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।

উদ্ধার সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.