ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ পরিকল্পনা! চিতা আনতে বিমান গেল আফ্রিকায়

ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন নরেন্দ্র মোদীর জন্মদিন১৭ই সেপ্টেম্বর। এই দিনটিকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী। তাঁর জন্মদিনকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের কুনোর পালপুর জাতীয় উদ্যানে ছাড়া হবে আফ্রিকা থেকে আনা চিতা। আর সেই চিতা আনতে গেল বিশেষ বিমান।।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চিতা ছাড়ার ঘটনা বেশ গুরুত্বপূর্ণ। কারণ ১৯৪৭ সালের পর এই প্রথম ১৭ই সেপ্টেম্বর দেশের কোন অরণ্যে চিতা ছাড়া হবে। এই চিতাগুলি আনা হবে নামিবিয়ার রাজধানী উইন্ডহোক থেকে।

প্রায় সাত দশক পরে চিতার একটি দল ভারতের মাটিতে নামতে চলেছে। এই সমস্ত চিতাগুলিকে একই দিনে দুটি বিমানে করে কুনোতে নিয়ে যাওয়া হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের পার্কে নামিয়ে দেবেন।।চিতা আনতে নামিবিয়া পৌঁছেছে ভারতের বিশেষ বিমান। এই বিশেষ প্লেনে চিতার ছবি সুন্দর করে আঁকা হয়েছে। তথ্য অনুযায়ী কার্গো বিমানে করে চিতাদের প্রথমে নামিবিয়া থেকে জয়পুরে আনা হবে। এরপর ওই দিনই হেলিকপ্টারটিকে মধ্যপ্রদেশের কুনো-পালপুর জাতীয় উদ্যানে নিয়ে আসা হবে। যা জন্মদিনে দেশের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদী। চিতা সংরক্ষণ তহবিল, ভারতে চিতা আনার প্রকল্পের সাথে জড়িত এই সংস্থা একটি বিবৃতি প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, চিতাগুলির বয়স একজনের সাড়ে চার বছর, একজনের দুই বছর, একজনের আড়াই বছর এবং একজনের বয়স তিন থেকে চার বছর বলে জানা গিয়েছে।

২০০৯ সাল থেকে ভারতে চিতা ফিরিয়ে আনার বিষয়ে প্রকল্প শুরু হয়। কারণ ১৯৪৭ সালে ছত্তিশগড়ে ভারতের শেষ চিতাটির মৃত্যু হয়। ঠিক তার পাঁচ বছরের মধ্যেই ভারতে চিতা বিলুপ্ত হয়েছে বলে ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। গত বছর আফ্রিকা থেকে চিতা আনার পরিকল্পনা হলেও তা বাস্তবায়ন করা যায়নি। কারণ সেই সময় একদিকে ছিল করোনা আতঙ্ক আর অপরদিকে লকডাউন চলছিল। তাই বলাই যায় প্রায় ৭০ বছর পর ভারতের অরণ্যে আবার ফিরছে একদল চিতা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.