১৬ আগস্ট বিমানের ট্রাফিক সহকারী (অভিজ্ঞ) নিয়োগের লিখিত পরীক্ষা

BCS-Exam_0এভিয়েশন নিউজ : আগামী ১৬ আগষ্ট বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ট্রাফিক এসিস্টেন্ট (অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালে বিমানের বিএটিসিতে (বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হজ ফ্লাইট নির্ভিঘেœ পরিচালণা করা জন্য দ্রুততম সময়ে এই নিয়োগ সম্পন্ন করা হবে। বিভিন্ন এয়ারলাইন্সে ট্রাফিক বিভাগে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা আছে এধরনের প্রার্থীরা এই পরীক্ষায় অংশ নিবে। বিমান সুত্রে জানা গেছে ট্রাফিক এসিসটেন্ট পদে আবেদন করার করার জন্য গত মাসে বিভিণœ মিডিয়া ও বিমানের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়া হয়।

প্রায় ৩শতাধিক আবেদনকারী আবেদন করেন। কিন্তু বিমানের এপ্লয়মেন্ট শাখা যাচাই বাছাই করে মোট ৪৬ জনের একটি খসড়া তাালিকা তৈরী করেছে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য। ইতিমধ্যে যাদের নাম খসড়া তালিকায় আছে তাদের ইমেইলের মাধ্যমে পরীক্ষার স্থান ও সময়সুচি জানিয়ে দেয়া হয়েছে।

কাস্টমার সার্ভিস বিভাগের পরিচালক আতিক সোবহান জানান, লিখিত পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। উত্তীর্ণ প্রার্থীদের ওইদিনই মেডিক্যাল ফিটনেস ও পুলিশ ক্লিয়ারেন্স থাকা সাপেক্ষে বিমানের ইউনিফর্ম পরিয়ে কাজে যোগদান করতে বলা হবে। জানাগেছে মোট ২৫ জন সৌভাগ্যবান প্রার্থীকে চুড়ান্তভাবে নিয়োগ দেয়া হবে। তাদের ক্যাজুয়েল (দৈনিক ভিত্তিতে) ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে এদের সবাইকে পর্যায়ক্রমে স্থায়ী নিয়োগ দেয়া হবে।

এদিকে রোববার সকাল থেকে বিমানের একই বিভাগের জন্য ট্রাফিক হেলপার নিয়োগের মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে। প্রায় ৩ শতাধিক প্রার্থীর মধ্যে ৩৫ জনকে এই পরীক্ষায় চুড়ান্ত করা হয়েছে। জানাগেছে ১০ দিন ভিত্তিক নিয়োজিত এইসব ট্রাফিক হেলপারকে অস্থায়ী ভিত্তিতে বিমানের হাজীদের জমজমের পানি আনা নেয়ায় কাজে লাগানো হবে। গত বছরও একই নিয়মে ৩৫ জনকে জমজমের পানি সরবরাহের কাজে নিয়োগ দেয়া হয়েছিল। পরবর্তীতে ওই ৩৫জনকে বিমানের কার্গো শাখায় কার্গো হেলপার হিসাবে স্থানান্তর করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.