ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ: ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী

উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে মিসাইল ছোড়ার প্রতিবাদে বুধবার ছয়টি মিসাইল ছুড়ে নিজেদের শক্তি প্রদর্শন করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

তবে মিসাইল ছোড়ার সময় অনাকাঙ্খিত একটি ঘটনার সম্মুখীন হয় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

দেশটির উপকূলীয় শহর গেংনুং-এর বিমান ঘাঁটি থেকে ছোড়া একটি মিসাইল ঘাঁটির মধ্যেই ক্র্যাশ করে। এতে করে সেই অঞ্চলে মিসাইল হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এরফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। অনেকে মনে করতে থাকেন উত্তর কোরিয়ার দিক থেকে মনে হয় মিসাইল ছোড়া হয়েছে।

গত কয়েকদিন ধরে সেখানে যেহেতু মিসাইল পরীক্ষা-নিরীক্ষা চলছে তাই সাধারণ মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে যায়।

অবশেষে মিসাইল ক্র্যাশ করার বিষয়টি স্বীকার করে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ নিশ্চিত করেন, একটি হাইয়ুনমু-২ মিসাইল ছোড়ার পর পরই এটি ক্র্যাশ করে।তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, বিমান ঘাঁটি থেকে কমলা রঙের ধোঁয়ার কুণ্ডলি বের হয়ে আসছে।

সেনাবাহিনী জানিয়েছে, মিসাইল ক্র্যাশ হওয়ার ঘটনাটি তদন্ত করবে তারা।

সূত্র: স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.