কসোভার ভিসা ঢাকা থেকেই পাওয়া যাবে

কসোভো প্রজাতন্ত্রের ভিসা এখন ঢাকা থেকেই দেশটি ঢাকায় কনস্যুলার কার্যক্রমও উদ্বোধন করেছে।

 

বুধবার ঢাকার কসোভা মিশন এ তথ্য জানিয়েছে।

কসোভা মিশন জানায়, ঢাকায় কসোভো প্রজাতন্ত্রের দূতাবাসের অফিসে আনুষ্ঠানিকভাবে কনস্যুলার সেবা শুরু হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসোভো প্রজাতন্ত্রের পররাষ্ট্র উপমন্ত্রী ক্রেশনিক আহমেতি, ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গুনার উরেয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে ঢাকায় কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস থেকে ইস্যু করা প্রথম কসোভার ভিসা মালিহা ইকবালকে হস্তান্তর করা হয়।

মালিহা ইকবাল কসোভোতে ‘নারী, শান্তি ও নিরাপত্তা ফোরামে’র বৈঠকে যোগ দেবেন, যেটা চলতি মাসে প্রিস্টিনায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে কূটনীতিকদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.