শাহজালালে পেস্ট ও বারসহ তিন কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেস্ট ও বারসহ তিন কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুবাইফেরত দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার আবেদন করেছে বিমানবন্দরের কাস্টম হাউস।

এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম সুমন (৪১) ও আমিন-অর-রশীদ (২১)। তাদের দুজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়ায়। গতকাল তারা দুবাই থেকে বাংলাদেশে আসেন।

কাস্টম হাউস জানিয়েছে, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। অভিযুক্তরা স্বর্ণ বহনের বিষয়ে প্রয়োজনীয় নথি প্রদর্শন করতে পারেনি বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.