রাশিয়ার গ্যাজপ্রমের সঙ্গে ইরানের ৪০ বিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি হচ্ছে

পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে রাশিয়া ও ইরান নিজেদের মধ্যে সম্পর্কের পরিসর বাড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিসেম্বরে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে ইরান ৪০ বিলিয়ন ডলারের একটি জ্বালানি চুক্তি সই করবে বলে আশা প্রকাশ করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাহদী সাফারি।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি এ তথ্য জানিয়েছেন। খবর সিয়াসাত ডটকম ও বিজনেস স্ট্যান্ডার্ডের।

মাহদি সাফারি বলেন, গ্যাজপ্রমের সঙ্গে আমরা চুক্তির কাছাকাছি রয়েছি। আশা করছি তা আগামী মাস ডিসেম্বরে সই হবে। এর আগে আমরা এ কোম্পানির সঙ্গে সাড়ে ৬০০ কোটি ডলারের চুক্তি সই করেছি।

গত জুলাই মাসে ইরানিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানি ও রাশিয়ার গ্যাজপ্রম ইরানে দুটি গ্যাসক্ষেত্র এবং ছয়টি তেলের খনি উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য একমত হয়।

এর আওতায় দুই দেশ প্রাকৃতিক গ্যাস ও তেলজাত পণ্য, এলএনজি প্রকল্প বাস্তবায়ন এবং গ্যাস পাইপ লাইন নির্মাণের মতো বিষয় রয়েছে।

গত অক্টোবরে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে ইরান ও রাশিয়া ৫০ লাখ টন তেল এবং এক হাজার কোটি ঘনমিটার গ্যাসের বিষয়ে চুক্তি করতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.