জি-২০ সম্মেলনে ভাষণের পরই ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা

ইন্দোনেশিয়ায় বৃহৎ অর্থনীতির দেশগুলোর সংগঠন জি২০ সম্মেলন চলাকোলেই রাজধানী কিয়েভেসহ ইউক্রেন জুড়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার শহরটিতে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজার পর অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাজধানী ছাড়াও লিভিভ, পশ্চিমের রিউন, উত্তরপূর্বের খারকিভ, মধ্যাঞ্চলের ক্রিভি রিহ ও পোলতাভা, দক্ষিণের ওদেসা এবং উত্তরের ঝাইতোমিরে রীতিমত ক্ষেপণাস্ত্রের বর্ষণ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, দুটি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি রুশ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। হামলায় কিয়েভে অন্তত একজন নিহত হয়েছেন। হামলায় ইউক্রেনের অনেক অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অর্ধেক কিয়েভে এখন বিদ্যুৎ নেই। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জি-২০ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার নিন্দা জানিয়ে বক্তব্য রাখার কয়েক ঘণ্টা পরেই কিয়েভে হামলা চালায় রাশিয়া। জেলেনস্কির অফিসের প্রধান অ্যান্ড্রি ইয়ারমাক এক টুইটে বলেছেন, জেলেনস্কির ‘শক্তিশালী বক্তব্যের’ প্রতিক্রিয়ায় নতুন করে ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে রাশিয়া। তার প্রশ্ন, কেউ কি সত্যিই ভাবেন, ক্রেমলিন শান্তি চায়? শান্তির পরিবর্তে তারা চায় ‘আনুগত্য’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.