পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশ, যুবক আটক

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সানোয়ার হোসেন (৩২) নামের এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ঝাঁঝা বিওপি ক্যাম্প।

বুধবার বেলা আড়াইটার সময় সদর উপজেলার ঝাঁঝাঁ সীমান্তের আন্তর্জাতিক পিলার ১২১/৩ এস -এর নিকট থেকে তাকে আটক করেন বিজিবির একটি টহল দল।

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে সানোয়ার হোসেন।

আটকের সময় সানোয়ারের কাছে পাসপোর্টও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ৬ বিজিবি’র ঝাঁঝাঁ বিওপি কমান্ডার নায়েক সুবেদার কাজী আজাদ।

তিনি বলেন, আটক সানোয়ার হোসেনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.