ওমরাহ ভিসা নিবন্ধনে হজযাত্রীদের লাগবে আঙুলের ছাপ

সৌদি আরবে ওমরাহ হজ করতে যাওয়ার জন্য ইলেকট্রনিক ওমরাহ ভিসা রেজিস্ট্রেশনের সময় এখন থেকে অ্যাপে আঙুলের ছাপসহ বায়োমেট্রিক ডাটা দিতে হবে হজযাত্রীদের।
বাংলাদেশ, মালয়েশিয়া, তিউনিসিয়া, কুয়েত ও যুক্তরাজ্যের মুসলমানদের এ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় গত শনিবার এ ঘোষণা দিয়েছে। খবর সৌদি গেজেটের।

প্রথমেই ‘সৌদি ভিসা বায়ো’ অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিয়ে এ নিবন্ধন করতে হবে। এরপর আবেদনকারীর পরিচয় যাচাইয়ে পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই মোবাইল ক্যামেরায় সেলফি বা মুখের পূর্ণ ছবি দিতে হবে। এ ছবির মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে আবেদনকারীর চেহারা মেলানো হবে। পরে ক্যামেরার মাধ্যমে ১০টি আঙুলের ছাপ স্ক্যান করার কাজটি সম্পন্ন করতে হবে।

গত বছরের শেষ দিকে মোবাইলের মাধ্যমে ভিসা বায়োমেট্রিক করার কথা জানিয়েছিল সৌদি সরকার। এর ফলে মক্কায় ওমরাহ পালন করতে আলাদাভাবে আর ভিসা সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না।

ভিসা ইস্যুর ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হিসেবে মোবাইলে বায়োমেট্রিক ডাটা নেওয়ার এ নিয়ম চালু করল সৌদি আরব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.