দেশে এসে পৌঁছাল এয়ার অ্যাস্ট্রার তৃতীয় এয়ারক্রাফট

দেশে পৌঁছেছে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার তৃতীয় এয়ারক্রাফট।

গতকাল বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ (S2-STA) মডেলের এয়ারক্রাফটটি দেশে এসে পৌঁছায়।

এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, মঙ্গলবার ফ্রান্সের টুল্যুজ থেকে রওনা হয়ে মিশরের কায়রো ও ওমানের মাস্কাট হয়ে দেশে পৌঁছেছে এয়ারক্রাফটটি। এর মধ্যদিয়ে এয়ার অ্যাস্ট্রার এয়ারক্রাফট বহরের সংখ্যা তিনটিতে উন্নীত হলো।

 

তিনি বলেন, ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার এ্যাস্ট্রা। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন ৪টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৪টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।

এছাড়াও খুব শিগগিরই ঢাকা-সিলেট-ঢাকা ও ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.