ভারতে বিমান পরিষেবা চালু করল আমাজন

ভারতে বিমান পরিষেবা চালু করল অ্যামাজন। গ্রাহকদের কাছে আরও দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য, তাদের ডেলিভারির অভিজ্ঞতা আরও ভালো কারা জন্য এই বিমান পরিষেবা চালু করেছে কোম্পানিটি। বেঙ্গালুরুর কার্গো বিমান পরিষেবা কুইকজেট এর সঙ্গে হাত মিলিয়ে এই সেবা চালু করা হয়েছে।

অ্যামাজন জানিয়েছে, নতুন এই সেবার ফলে অ্যামাজনের পণ্য ও সেবা আরও দ্রুত ডেলিভারি দেওয়া সম্ভব হবে।

তবে এটাই প্রথম বাজার নয় যেখানে অ্যামাজন তাদের এই কার্গো বিমান পরিষেবা চালু করলো। ভারতে হচ্ছে তৃতীয় দেশ, এর আগে এই ই-কমার্স জায়ান্টটি আমেরিকা এবং ইউরোপে এই কার্গো বিমান পরিষেবা চালু করেছে দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য। আমেরিকার বাজারে এই কার্গো বিমান পরিষেবা ২০১৬ সালে শুরু হয়।

ভারতীয় বাজারে অ্যামাজনের কাছে এখন দুটি কার্গো বিমান আছে। এর প্রত্যেকটি বিমানে করে ২০ হাজারটি করে পার্সেল ডেলিভারি করা যাবে।

এই বিমান পরিষেবার জন্য বোয়িং ৭৩৭-৮০০ বিমান ব্যবহার করা হবে। এই বিমানকে কাজে লাগিয়েই ডেলিভারি সার্ভিস ত্বরান্বিত করা হবে। আর এই গোটা প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করবে কুইকজেট কার্গো এয়ারলাইনস। এই বিমান পরিষেবার সাহায্যেই হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, দিল্লি, মুম্বাইয়ে ডেলিভারি করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.