মাঝআকাশে বিমানে জন্ম হল শিশুর, সামাল দিলেন ক্রু মেম্বাররা

এক অন্তঃসত্ত্বা উঠেছিলেন উড়ানে। কিন্তু গন্তব্যে পৌঁছাতে না পৌঁছাতেই মাঝ আকাশে জন্ম দিলেন শিশুর। ঘটনাটি ঘটেছে টোকিও থেকে দুবাই যাবার পথে।

সূত্রের খবর, টোকিওর নারিতা থেকে একটি বিমান যাচ্ছিল দুবাইতে। সে সময় ওই উড়ানে ছিলেন একজন অন্তঃসত্ত্বা। বিমান যখন মাঝ আকাশে, সে সময় হঠাৎই ওই অন্তঃসত্ত্বার প্রসব বেদনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন বিমানের ক্রু সদস্যরা।

ক্রমশ পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত মাঝ আকাশেই বিমানের মধ্যে সন্তানের জন্ম দেন ওই মহিলা। জানা গিয়েছে, মা ও সন্তান আপাতত দুজনেই ভালো রয়েছে।

দুবাই পৌঁছানোর পর মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে নিয়ম অনুযায়ী কিন্তু বিমানে আসন্নপ্রসবাদের উঠতে দেওয়া হয় না। তবুও হামেশাই উড়ানের মধ্যেই প্রসবের খবর সামনে আসে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.