শাহজালাল বিমানবন্দরে ৩৬ বোতল বিদেশি মদসহ দুইজন ভারতীয় নাগরিকককে আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ বোতল বিদেশি মদসহ দুইজন ভারতীয় নাগরিকককে আটক করেছে বিমানবন্দর এপিবিএন পুলিশ।

গতকাল শনিবার সকাল ১১টার দিকে কলকাতা-ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব মদ নিয়ে বিমানবন্দরে অবতরণ করেন ওই দুই যাত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর ক্যানওপি কার পার্কিং এলাকায় গতিবিধি সন্দেহ হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তল্লাশি করে তাদের হেফাজতে থাকা লাগেজ থেকে ৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এ ব্যপারে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক সমকালকে জানান, বিমানবন্দরে মদসহ আটক ভারতীয় এ দুই যাত্রীর বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.