ঘন কুয়াশা: ঢাকার ফ্লাইট গেলো কলকাতা-মিয়ানমার-চট্টগ্রামে

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। ঘন কুয়াশার কারণে চারটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। কয়েক ঘণ্টার জন্য বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়নও বন্ধ ছিল।

রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঢাকার দুটি ফ্লাইট কলকাতায়, একটি মিয়ানমারের ইয়াঙ্গুনে ও একটি চট্টগ্রামে অবতরণ করেছে।

অপরদিকে, ভোরে গালফ এয়ারের একটি ফ্লাইট যাত্রী নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিলেও সেটি ছেড়ে যায় দীর্ঘ সময় পরে। এছাড়া এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই, ওমান এয়ার ও ইউএস বাংলার ফ্লাইটও নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে বিমানযাত্রীদের অনেকেই ক্ষুব্ধ হন।

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশায় রানওয়ে কম দৃশ্যমান থাকায় ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে ডাইভারশন দেওয়া হয়েছে। এছাড়া বেশিকিছু ফ্লাইট নির্ধারিত সময়ের অনেক পড়ে ছেড়ে গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.