তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে , নিহত ১০০

তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাথমিকভাবে ১০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর এপি।

ইউএসজিএস জানিয়েছে, ভূ-কম্পনটির উৎপত্তিস্থলে গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার। তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চল থেকে আঘাত হানে এটি। গাজিয়ানতেপের গভর্নর দাভুত গুল টুইটারে বলেছেন, ‘ শহরে ভূমিকম্পটি প্রবলভাবে অনুভূত হয়েছে।’ গুল জনসাধারণকে বাড়ির বাইরে অপেক্ষা করার এবং শান্ত থাকার পরামর্শও দিয়েছেন।

তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। মূল ভূ-কম্পনটি আঘাত হানার প্রায় ১১ মিনিট পর আরেক দফায় আঘাত হানে ভূমিকম্প। ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী আফটারশক মূল ভূমিকম্পের কেন্দ্রস্থলের প্রায় ৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮ এবং কেন্দ্র ছিল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক শহরে। সানলিউরফাতে ১০০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন সেখানকার গভর্নর সালিহ আয়হান। মালতয়া, দিয়ারবাকির ও মালত্যা প্রদেশে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। তবে সেখানে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.