ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক DGCA, বিমানের বাধ্যতামূলক কিছু নিয়ম পাইলট দক্ষতা পরীক্ষা/যন্ত্র রেটিং চেক প্রয়োজনীয়তাগুলি মেনে চলতে ব্যর্থ হওয়ায় এয়ার এশিয়া (ইন্ডিয়া) লিমিটেডকে ২০ লক্ষ টাকা জরিমানা করেছে৷
সংস্থার প্রশিক্ষণ প্রধানকে তিন মাসের জন্য তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। আটজন মনোনীত পরীক্ষককে প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
DGCA প্রযোজ্য অসামরিক বিমান চলাচল বিধিমালা অনুসরণ না করার জন্য কেন তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত নয় তা ব্যাখ্যা করার জন্য সংশ্লিষ্ট কর্মীদের কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল।
তাদের লিখিত জবাব পরীক্ষা করে নিয়ন্ত্রক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। AirAsia মালয়েশিয়া ভিত্তিক একটি কম খরচের বিমান সংস্থা। এর সদর দপ্তর মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুরে।
সূএ: হিন্দুস্তান টাঈম