লস অ্যাঞ্জেলসে বিমানের সাথে বাসের সংঘর্ষ, আহত অন্তত ৫

বিমানের সাথে বাসের সংঘর্ষ! অদ্ভুত শোনালেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে ঘটেছে এমন ঘটনা। সংঘর্ষে কারও প্রাণহানি না হলেও আহত হয়েছেন ৫ জন।

গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে। শনিবার এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।

জানানো হয়, আমেরিকান এয়ারলাইনসের এ ৩২১ ফ্লাইটের সাথে একটি শাটল বাসের সংঘর্ষ হয়েছে। রানওয়ের সাথে বিমানবন্দরের বিভিন্ন অংশে যোগাযোগে ব্যবহৃত রাস্তার কাছেই হয় এ দুর্ঘটনা। তবে ওই সময় বিমানে কোনো যাত্রী ছিল না।

সংশ্লিষ্টরা জানান, বিমানটি পাশে সরানো হচ্ছিল। এমন সময় এটির সাথে ধাক্কা লাগে বাসটির। এ ঘটনায় বিমানের সামনের দিকের অংশে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনের কাঁচ ভেঙে যায় বাসেরও। বাসটির চালক ও যাত্রীসহ ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানের গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.