নেপালে গত মাসে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ জানা গেছে। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট জানিয়েছিলেন যে ইঞ্জিন অকেজো হয়ে গেছে।
গতকাল বুধবার ওই প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, গত ১৫ জানুয়ারি অবতরণের ঠিক আগে পর্যটন নগরী পোখারায় বিধ্বস্ত হয়নি ওই বিমানটি। এটি দেশটির গত ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্লেন দুর্ঘটনার একটি।
টুইন-ইঞ্জিন এটিআর ৭২ বিমানটিতে ৭২ জন যাত্রী ছঅ&লেন। তাদের মধ্যে দুই শিশু, চার ক্রু সদস্য ও ১০ জন বিদেশি নাগরিকও ছিলেন। উদ্ধারকারীরা এ পর্যন্ত ৭১টি মরদেহ উদ্ধার করেছেন। একজনকে খুঁজে পাওয়া যায়নি। তিনিও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট মনিটরিংয়ে কন্ট্রোল ছেড়ে দেন প্লেনের পাইলট। তবে পরবর্তীতে তদন্ত করতে গিয়ে প্রাথমিক প্রতিবেদনে পরিবর্তন আসতে পারে বলেও জানানো হয়েছে। এ মাসের শেষ দিকেই চূ োড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে দুর্ঘটনা তদন্তে গঠিত প্যানেলকে।