২০২৫ সালে চীনের এজি-৬০০ উভচর বিমান বাজারে আসবে

চীনের তৈরি বিশালাকৃতির এজি-৬০০ উভচর বিমান ২০২৫ সালে বাজারে আসতে পারে বলে আশা করছে চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (এভিআইসি)।

এজি-৬০০এম মডেলের বিমানটি বিশেষভাবে অগ্নিনির্বাপণের জন্য তৈরি করা। ২০২৪ সালের মধ্যে অগ্নিনির্বাপনের সার্টিফিকেট পাবার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে এভিআইসি।

২০২৫ সালে ছোট ছোট ব্যাচে এই মডেলের বিমান ডেলিভারির কাজ শুরু হবে বলেও জানিয়েছে তারা।

পাশাপাশি একই বছরে এজি-৬০০ বিমানও বাজারে নামাবে চীনের বিমান প্রস্তুতকারকরা। এ মডেলের বিমান বিশেষ ভাবে উদ্ধারকাজে ব্যবহৃত হয়।

এভিআইসি জানিয়েছে, ২০২৩ সাল চীনের বিমান খাতের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। বড় কিছু পরীক্ষা এ বছরই হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.