ঢাকার আট থানার ই-পাসপোর্ট সেবা মার্চ থেকে মোহাম্মদপুরে

রাজধানী ঢাকার পশ্চিম (মোহাম্মদপুর) পাসপোর্ট অফিসে আগামী মার্চ থেকে ই-পাসপোর্ট সেবা চালু হচ্ছে।

আজ শুক্রবার সরকারি এক পরিপত্রে এ তথ্য জানিয়েছে।

ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) পাসপোর্ট অফিসের আওতায় সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ ও নিউমার্কেট থানা।

সম্প্রতি সেবার মান বৃদ্ধি ও পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সহজীকরণের জন্য আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (বনশ্রী) পাসপোর্ট অফিস, ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) পাসপোর্ট অফিস, ঢাকা সেনানিবাস পাসপোর্ট অফিস এবং সচিবালয় পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করা হয়েছে।

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের আওতায় শ্যামপুর, কদমতলী, কোতোয়ালি, গেন্ডারিয়া, সূত্রাপুর, দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ মডেল, কেরানীগঞ্জ দক্ষিণ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, বংশাল ও ওয়ারী থানা।

উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আওতায়-উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, আশুলিয়া, পল্লবী ও ভাষানটেক থানা।

ঢাকা পূর্ব (বনশ্রী) পাসপোর্ট অফিসের আওতায় ডেমরা, যাত্রাবাড়ী, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, রমনা, মতিঝিল, পল্টন, বাড্ডা, ভাটারা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা।

এছাড়া ঢাকা সেনানিবাস পাসপোর্ট অফিস হবে ঢাকা ক্যান্টনমেন্ট থানার অধীনে বসবাসরত নাগরিকদের জন্য। আর বাংলাদেশ সচিবালয় পাসপোর্ট অফিসের আওতায় শুধু সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের জন্য নির্ধারণ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.