মাগুরায় পাসপোর্ট করতে গিয়ে ভারতীয় নারী আটক

মামাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে এক ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার দুপুরে তাকে আটক করা হয়।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, সকালে পাসপোর্টের জন্য আবেদন জমা দেন সবিতা রানী বিশ্বাস। আবেদনের সঙ্গে তিনি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের শিরিশ চন্দ্র বিশ্বাসের মেয়ে হিসেবে জাতীয় পরিচয় াপত্র ও নাগরিকত্বের সনদ উপস্থাপন করেন। উপস্থাপিত কাগজপত্র যাচাই-বাছাইকালে সবিতা রানীর কাগজপত্রের সঙ্গে ভারত সরকারের দেয়া ‘আধার কার্ড’ পাওয়া যায়। সেখান থেকে জানা যায় সবিতা রানী ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাটবাহিরগাছি গ্রামের অধীর ঘোষের স্ত্রী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভিন নূপুর বলেন, সবিতা রানী ভারতীয় নাগরিক নিশ্চিত হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম বলেন, একই ব্যক্তির কাছে উভয় দেশের নাগরিকত্বের পরিচয়বাহী কাগজপত্র থাকার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.