বিমানে যান্ত্রিক ত্রুটি, প্যারাশুট দিয়ে জরুরি অবতরণ!

ব্রাজিলের বেলো হরিজন্ত এলাকায় শিশুসহ ছয়জনকে নিয়ে একটি হালকা উড়োজাহাজ উড়ছিল। কিন্তু বিমানের ইঞ্জিনে হঠাৎ সমস্যা দেখা দেওয়ায় প্যারাশুট ব্যবহার করে উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সৌভাগ্যক্রমে উড়োজাহাজে থাকা ছয়জনই বেঁচে গেছে এবং অক্ষত আছে। এ ঘটনার একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে ব্রাজিলের এভিয়েশন নিউজ সার্ভিস অ্যারোইন।

জানা যায়, একটি ইঞ্জিন ও প্রপেলার বিশিষ্ট যুক্তরাষ্ট্রের নির্মিত সাইরাস এসআর২২ বিমানটি ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিনাস গেরাইসের জঙ্গলে ঢাকা পাহাড়ের কাছে উড়ছিল। এ সময় ইঞ্জিন বিকল হওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। কিন্তু বিমানের সাইরাস এয়ারফ্রেম প্যারাশুট সিস্টেম বিমানটিকে রক্ষা করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজন প্রাপ্তবয়স্ক ও দুই শিশুকে উদ্ধার করেন। তাদের একজন মাত্র তিন দিন বয়সী। দুর্ঘটনার পর তারা হতবাক হলেও সবাই অক্ষত ছিল।

সাইরাস বিমানকে প্যারাশুট সিস্টেম দিয়ে বাঁচানোর ঘটনা এটিই প্রথমবার নয়। গত মাসে ব্রাজিলের আরেকটি সাইরাস হালকা বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার পর প্যা োরাশুট ব্যবহার করতে হয়েছিল। সে ঘটনায়ও বিমানে থাকা যাত্রীরা বেঁচে যায়। ২০১৪ সালেও অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেনের ওপরে একটি সাইরাস বিমান প্যারাশুট ব্যবহার করেছিল এবং বিমানে থাকা তিনজনকে বাঁচিয়েছিল।

গত বছর কম্পানিটির ভিশন জেট এসএফ৫০—একটি সাত আসনবিশিষ্ট জেট বিমান ফ্লোরিডার অরল্যান্ডোতে কিসিমি গেট ূওয়ে বিমানবন্দরের কাছে গুরুতর গোলযোগের সম্মুখীন হয়। তখন বিমানটি একটি জলাভূমি এলাকায় নিরাপদে অবতরণ করতে সফলভাবে এর প্যারাশুট ব্যবহার করে।

সূত্র : ন্যাশনাল নিউজ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.