মধ্যপ্রদেশে বিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

বিমানচালনা অনুশীলনের সময় দুজন শিক্ষানবিশ চালকসহ ভারতের মধ্য প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মৃত্যু হল প্রশিক্ষণপ্রাপ্ত চালক সহ ২ জনের। গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায়। ইতিমধ্যে বিমানের প্রশিক্ষণপ্রাপ্ত চালকের ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। আরেকজনের দেহের খোঁজে তল্লাশি চলছে।

বালাঘাটের পুলিশ সুপার সমীর সৌরভের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে লানজি এবং কির্নাপুরের পাহাড়ি এলাকায় শনিবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলের অদূরে এক শিক্ষানবিশ বিমানচালকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, বিমানের আর এক নারী চালকের খোঁজ শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার বালাঘাটের কাছে মহারাষ্ট্রের বিরসি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল বিমানটি। তবে সন্ধ্যায় কির্নাপুর থানা এলাকার ভাক্কুটোলা গ্রামের ওই পাহাড়ি এলাকায় ঘন জঙ্গলের মধ্যে সেটি বিধ্বস্ত হয়। কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল সে বিষয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.