রাজধানীর বিমানবন্দরে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃতীয় টার্মিনালের শ্রমিকদের বিরুদ্ধে।
এ ঘটনায় অন্তত সাত-আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ১২ তম সেমিস্টারের ছাত্র মনিরুজ্জামান মিলু, ফার্মেসি বিভাগের জামশেদ হাসান এবং বিবিএ বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী মাথিন ইফতেখার ইতু।
গতকাল রবিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের ফুট ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় এবং হ্যাঙ্গার গেটে (৮ নম্বর গেটে) এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, ঢাকা থেকে আশুলিয়ায় মানারাত
আহত শিক্ষার্থী মনিরুজ্জামান মিলু বলেন, এয়াপোর্টের নতুন শপিং মলের সামনে বিমানবন্দরের কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত একটি বাস সাইড থেকে চাপিয়ে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসকে লাগিয়ে দেয়। তখন বাসের জানালার গ্লাস ভেঙে আমার ওপর এসে পড়ে এবং আমার ওপরেই ভেঙে যায়। যার কারণে আমার হাতটা কেটে গেছে।
মনিরুজ্জামান মিলু আরও বলেন, এরপর ওই গাড়িটিকে থামতে বললে ওরা টান দিয়ে চলে যায়। আমরাও ওই গাড়ির পিছু পিছু বিমানবন্দরের ভেতরে র্যাব হেডকোয়ার্টারের পাশে যাই। পরে ড্রাইভারের সঙ্গে কথা বলতে গেলেই ধস্তাধস্তি হয়।
মিলু আরও বলেন, ধস্তাধস্তির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাদের বাসের ড্রাইভারকে নিয়ে এসে দেখানো হচ্ছিল-তারা কি ক্ষতি করেছে। যখন আমরা ড্রাইভারকে নিয়ে আসছি, ওরা শত শত লোক (শ্রমিক) ইট, হেলমেট দিয়ে আমাদের পুরো বাস ভেঙে দিয়েছে। বাসের মধ্যে মেয়ে (ছাত্রী) ছিল। ওরা বাসের মধ্যে উঠে মেয়েদেরকেও মারছে। সেই সঙ্গে বাস জ্বালিয়ে দেওয়ার মত অবস্থা সৃষ্টি করছে। সেই সঙ্গে যাকে পেয়েছে তাকেই মারধর করছে। পরবর্তীতে আমাদের বাসের ড্রাইভার গাড়ি টান দিয়ে র্যাব হেডকোয়ার্টারের সামনে নিয়ে গেছে। তখন র্যাবের লোকজন তাদেরকে থামায়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে আমাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসটি বিমানবন্দর থানায় রয়েছে।