২৮ এপ্রিল রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে আগামী শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। ওই সাত ঘণ্টা বিমানবন্দরের সামনের উড়ালসড়কের নির্মাণকাজ চলবে।

 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ বুধবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.