ইরানে নতুন বিমান ঘাঁটি উদ্বোধন

ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস দেশটির সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের জাহেদান শহরে একটি বিমান ঘাঁটি উদ্বোধন করেছে। দেশটির দক্ষিণ-পূর্বে ড্রোন এবং হেলিকপ্টার বহরের উন্নতির জন্য ঘাঁটিটি স্থাপন করা হয়েছে। এমইএইচআর নিউজ।

গতকাল বুধবার এক বিবৃতিতে আইআরজিসি জনসংযোগ জানিয়েছে, বাহিনীর ফার্স্ট-ইন-কমান্ড মেজর জেনারেল হোসেইন সালামির উপস্থিতিতে এয়ারবেসটি উদ্বোধন করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের এভিয়েশন বিভাগ প্রতিষ্ঠিত ঘাঁটিটি সব ধরনের অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টারের পাশাপাশি বিভিন্ন ধরনের ড্রোন রক্ষ োণাবেক্ষণের কাজে ব্যবহার হবে। ঘাঁটিটির নাম শহীদ আলী আরাবির নামে নামকরণ করা হয়েছে। বেসটি সর্বশেষ প্রকৌশল নির্দেশিকা এবং বিমান চলাচলের মানদণ্ডের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

উদ্বোধন অ ূনুষ্ঠানে আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ঘাঁটিটি বিভিন্ন প্রতিরক্ষা, উদ্ধার, রসদ এবং ত্রাণ মিশনের জন্য দেশের দক্ষিণ-পূর্বে বাহিনীর হেলিকপ্টার বহরকে উন্নত করবে। ঘাঁটিতে রিফুয়েলিং, হ্যাঙ্গার, মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সুবিধা রয়েছে। একই সময়ে কয়েক ডজন হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ করা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.