বিমানবন্দর সড়ক ৭ ঘণ্টা এড়িয়ে চলার পরামর্শ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। সড়কের নির্মাণকাজের জন্য শুক্রবার (১২ মে) রাত ১১টা থেকে শনিবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। এ কারণে ওই সময়ে সড়কটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এ আহবান জানায়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মে রাত ১১টা থেকে ১৩ মে সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

 

আরও বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও পণ্যবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.