ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এ খবর দিয়েছে সিএনএন।

আজ বুধবার (১১ অক্টোবর) স্থানীয় পাবলিক ব্রডকাস্টার কান জানায়, ইসরায়েলে হামাসের হামলার ফলে কমপক্ষে এক হাজার ২০০ জন মারা গেছে।

এর আগে গতকাল ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে যে কমপক্ষে এক হাজার জন মারা গেছে।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯০০ জন ফিলিস্তিনি নিহত ও চার হাজার মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪০ জন শিশু এবং ১২০ জন নারী রয়েছেন।

গত ৭ অক্টোবরে ভোরে অতর্কিত হাজার হাজার রকেট ছুড়তে থাকে হামাসের যোদ্ধা। একইসঙ্গে গাজা থেকে ঢুকে পড়ে ইসরায়েলের অভ্যন্তরে। ওই সময় হামলার পাশাপাশি প্রায় ১৫০ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে আসে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.