বিমানবন্দরের প্রবেশপথে ৮ কেজি গাঁজাসহ আটক যুবক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আট কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে এপিবিএন।

গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) সকালে বিমানবন্দরের মূল প্রবেশপথের গোলচত্বর এলাকা থেকে মিল্টন শেখ (২৫) নামের এই যুবককে আটক করা হয়।

মিল্টন মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চাঁন মিয়া শেখের ছেলে।

সন্ধ্যায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এই তথ্য নিশ্চিত করেন।

এই কর্মকর্তা জানান, নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালে সকালে গোলচত্বর এলাকায় মিল্টন শেখকে তার সঙ্গে থাকা ব্যাগসহ এপিবিএন চেকপোস্টে থামানো হয়। এসময় তার ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি চেক করা হয় এবং তল্লাশিকালে সাত কেজি ৮০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

জিয়াউল হক জানান, আমিরুল নামে মানিকগঞ্জের এক ব্যক্তির প্ররোচনায় তিনি এয়ারপোর্টের সামনের ঢাকা-ময়মনসিংহ রোডে এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে মানিকগঞ্জে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে এসেছিলেন। পরিকল্পনা অনুযায়ী তিনি গাঁজা সংগ্রহ করলেও এপিবিএনের চেক পোস্টে ধরা পড়েন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.