শাহ আমানত বিমানবন্দরে সিগারেটের প্যাকেট থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। ২৪ ক্যারেটের এসব বারের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।

 

যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ০৯টা ৫৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দারা ১টি সিগারেটের প্যাকেটের ভিতরে স্বর্ণগুলো পান।
ধারণা করা হচ্ছে, স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্স G9-526 যোগে বিমানবন্দরে এসেছে।

 

উদ্ধারকৃত স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় এর মাধ্যমে বাংলাদেশ সরকার উদ্ধারকৃত স্বর্ণের মূল্যের পুরোটাই রাজস্ব আয় করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.