ভারতে কৃষকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে নিহত ১

ভারতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত শহর খানাউরিতে। এতে শুভ করণ সিং নামের এক কৃষক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। আন্দোলনরত কৃষকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উৎপাদিত ফসলের ন্যূনতম মূল্য (মিনিমাম সাপোর্টিং প্রাইস-এমএসপি) বাড়ানোর দাবিতে কর্মসূচিতে যোগ দিতে হরিয়ানা রাজ্য থেকে রাজধানী নয়াদিল্লিতে রওনা কৃষকদের একটি দল। তাদের থামাতে হরিয়ানা-দিল্লির সব সীমান্তপথে ব্যারিকেড বসিয়েছিল হরিয়ানা পুলিশ।

খানাউরি সীমান্তপথে ব্যারিকেডের সারি দেখতে পেয়ে কৃষকরা সেগুলো সরানোর চেষ্টা করছিলেন, সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হরিয়ানা পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং এতে শুভ করণ সিং ঘটনাস্থলেই নিহত হন। তিনি ছাড়া আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

হরিয়ানাভিত্তিক কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষান সভার (এআইকেএস) নেতারা জানিয়েছেন, গুলিবিদ্ধ তিন জনকে নিকটস্থ পাতিয়ালা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎকরা শুভ করণকে মৃত ঘোষণা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.