যুক্তরাষ্ট্রে হাইওয়েতে বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের একটি হাইওয়ের পাশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৪ মার্চ) ন্যাশভিলের হাইওয়ের পাশে এ ঘটনা ঘটে।

গত সোমবার (৫ মার্চ) বিমানটি শার্লট পাইক এক্সিটের নিকটবর্তী পূর্বমুখী লেনে বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে পুলিশ জানিয়েছে, বিমানটি কোন বন্দর থেকে এসেছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে এখন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা রয়েছেন।

এ বিষয়ে সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে একটি সম্মেলন করে পুলিশ। এফএএ, মেট্রোপলিটন ন্যাশভিল পুলিশ বিভাগ এবং ন্যাশভিল ফায়ার ডিপার্টমেন্টকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

এ দুর্ঘটনার কারণে তিনটি হাইওয়ে লেন বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে একটি শিগগিরই খুলে দেওয়া হবে।
সূত্র: রয়টার্স

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.