বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগ দিয়েছেন শাকিল মেরাজ। জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে গণমাধ্যমসহ বহিঃযোগাযোগ, মার্কেটিং কমিউনিকেশন এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বিষয়ে দায়িত্ব পালন করবেন তিনি।
বিমানের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শাকিল মেরাজ গত দুই দশক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। পেশাগত জীবনের প্রথমে তিনি ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে কাজ করেছেন।