টুইট অধিকার হারালেন ট্রাম্প, ওবামা’র খোঁচা

obamalaughsattrumpforlosinghistwitterprivilegesনিজের ‘চমৎকার টুইট’ করার ক্ষমতাকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় অন্যতম গুণ হিসেবে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অথচ তিনিই নিজের টুইট লেখার ক্ষমতা হারিয়েছেন, মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর বরাতে এ খবর জানায় প্রযুক্তি সাইট সিনেট। ট্রাম্পের হয়ে এখন টুইট করবে তার প্রচারক দল।

এই প্রতিবেদন নিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেট দল থেকে নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট ফ্লোরিডার কিসিমি-তে মজা করে বলেন, “মূলত ট্রাম্পের প্রচারণার জন্যই তার টুইটার সরিয়ে নেওয়া হয়েছে। শেষ দুইদিনে তার আত্মনিয়ন্ত্রণ নিয়ে তার সমর্থকদের আস্থা এতোটাই কম ছিল যে, তারা বলেছে, ‘আমরা তোমার টুইটার সরিয়ে নিচ্ছি।’ আমি নিশ্চিত এটি সত্য নয়। তবে আমি নিশ্চিত যে, ট্রাম্পের প্রচারণা ব্যবস্থাপক তাকে বলেছেন, ‘ট্রাম্প, দয়া করে আপনার হয়ে আমাদেরকে টুইট করতে দিন। তার বদলে না হয় আমরা আপনাকে আর বেশি কিছু কেএফসি স্ন্যাক কিনে দেব।”

প্রেসিডেন্ট আরও বলেন, “এখন, কেউ যদি একটি টুইটার অ্যাকাউন্টই চালাতে না পারে, তিনি পারমাণবিক কোডও চালাতে সক্ষম নন।”

এখানেই থামেননি বারাক ওবামা। “কেউ যদি এসএনএল (স্যাটারডে নাইট লাইভ, এনবিসি চ্যানেলে প্রচারিত কমেডি শো) তার সঙ্গে ঠাট্টা করেছে বলে ভোর ৩ টা থেকে টুইট করা শুরু করেন, তাহলে আপনি কখনো পারমাণবিক কোড পরিচালনা করতে পারবেন না”, যোগ করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.