লড়াইয়ে এগিয়ে ট্রাম্প

ff4b2399c41b663112240ff78015cfea-hillary-trump-afp-04মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে এখন পর্যন্ত পিছিয়ে আছেন, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। এগিয়ে আছেন, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ভোটের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে হিলারি ২০৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২৪০টি। এএফপি বলছে, হিলারি ২০৯ ও ট্রাম্প ২২৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন

বিবিসির তথ্যে হিলারি ২০৯টি ও ট্রাম্প ২৪৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। সিএনএন বলছে, হিলারি ২০৯ ও ট্রাম্প ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট হতে হলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে।

হিলারি ক্লিনটন বা ডোনাল্ড ট্রাম্প, যেকোনো একজনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা। বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়েছে, ৫৮ তম এই নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। আশা করা যাচ্ছে, বাংলাদেশ সময় আজ বুধবার দুপুরের মধ্যেই জানা যাবে, কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট।

এএফপির খবরে জানা যায়, হিলারি ক্যালিফোর্নিয়ায় ৫৫, কলোরাডোতে ৯, কানেটিকাটে ৭, ডেলাওয়ারে ৩, হাওয়াইতে ৪, ইলিনয়ে ২০, মেরিল্যান্ডে ১০, ম্যাসাচুসেটসে ১১, নিউজার্সিতে ১৪, নিউ মেক্সিকো ৫, নিউইয়র্কে ২৯, অরেগনে ৭, রোড আইল্যান্ডে ৪, ভারমন্টে ৩, ভার্জিনিয়ায় ১৩, ওয়াশিংটনে ১২, ওয়াশিংটন ডিসিতে ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অ্যালাবামায় ৯, আরকানসাসে ৬, ফ্লোরিডায় ২৯, আইদাহোতে ৪, ইন্ডিয়ানায় ১১, আইওয়াতে ৬, কানসাসে ৬, কেনটাকিতে ৮, লুইজিয়ানায় ৮, মিসিসিপিতে ৬, মিজৌরিতে ১০, মন্টানায় ৩, নেব্রাস্কায় ৫, নর্থ ক্যারোলাইনায় ১৫, নর্থ ডাকোটায় ৩, ওহাইওতে ১৮, ওকলাহোমায় ৭, সাউথ ক্যারোলাইনায় ৯, সাউথ ডাকোটায় ৩, টেনেসিতে ১১, টেক্সাসে ৩৮, ইউটাহতে ৬, ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫, ওয়াইওমিংয়ে ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি ও প্রক্রিয়া এমন যে সারা দেশে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থনও বিজয়ের নিশ্চয়তা দেয় না। মোট ৫৩৮টি ‘ইলেকটোরাল কলেজ’ ভোট রয়েছে এখানে। দুটি অঙ্গরাজ্য ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলোতে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রার্থীরা ইলেকটোরাল কলেজ ভোটে বিজয়ী হন। সংখ্যাগরিষ্ঠ ভোট, অর্থাৎ ২৭০টি পেলেই একজন প্রার্থী নির্বাচিত হতে পারেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.