জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

72a5af3fa39e12b0b50b87763ec9c1c8-untitled-1জাপানের ফুকুশিমা উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পের পর পরই এ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকা থেকে মানুষকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার কথাও বলা হয়েছে। বিবিসি

সুনামি সতর্কতায় বলা হয়েছে, এর কারণে উপকূলীয় এলাকায় ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। ফুকুশিমা উপকূলে সৃষ্ট এ ভূমিকম্পের গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

২০১১ সালে জাপানে ভয়াবহ সুনামি হয়। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই সময় ফুকুশিমায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়। সে সময় সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষ মারা যায়।

জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টায় (২১ জিএমটি সোমবার) ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিক ভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.