সুইজারল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলায় তিনজন আহত

mosque_fireসুইজারল্যান্ডের জুরিখে মসজিদে নামাজরত মুসুল্লিদের ওপর এক বন্দুকধারীর গুলিবর্ষণে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে ৫টার একটু পরে জুরিখের প্রধান রেল স্টেশনের পাশের মসজিদে এ হামলার ঘটে। গুলিতে ৩০, ৩৫ ও ৫৬ বছর বয়সী তিন ব্যক্তি আহত হয়েছেন, এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জুরিখ পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। পুলিশ বলেছে, মসজিদটির ভিতরে থেকে হামলার নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হতে পারে। হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।

কালো পোশাক ও কালো উলের ক্যাপ পরা প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি হামলাটি চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলার পর সে পালিয়ে যায়। সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলেছে, তারা কাছাকাছি এলাকা থেকে এক বালককে পেয়েছে। এই বালকের সঙ্গে হামলার কোনো যোগসূত্র আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে, তদন্তনাধীন থাকায় এ বিষয়েও কোনো মন্তব্য করেনি তারা।

জুরিখের ইসগাসি এলাকার ইসলামি সেন্টারটিকেই মসজিদ হিসেবে ব্যবহার করা হয় বলে ঘটনাস্থলে উপস্থিত জনতা জানিয়েছে। এখানে আগত মুসুল্লিদের অধিকাংশই সোমালি বলে জানান তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.