ট্রাম্পের নিষেধাজ্ঞা ইসলামবিরোধী নয় : আরব আমিরাত

emirates-minister20170201200754সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে আরোপিত ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা ইসলামবিরোধী নয় বলে মন্তব্য করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বুধবার এ মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ভ্রমণে ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা যুক্তরাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত। কোনো ধর্মের সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই।

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আবুধাবিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে তিনি সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় ট্রাম্প যে প্রস্তাব করেছেন সেবিষয়েও কথা বলেছেন।

শেখ আব্দুল্লাহ বলেন, আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতায় মানবিক সহায়তার উদ্দেশ্যে সিরিয়ায় যদি সাময়িকনিরাপদ জোন তৈরি করা হয় তাহলে তাকে স্বাগত জানানো হবে। কিন্তু এই ধারণা বাস্তবায়নের আগে ওয়াশিংটনের কাছে থেকে বিস্তারিত জানতে চায় আবু ধাবি।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণ কর্মসূচি ১২০ দিনের জন্য স্থগিত করা হয়। সিরীয় শরণার্থীদের জন্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। ইরান, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.