উত্তরাখণ্ডে থুতু ফেললেই জরিমানা

kkkkk20170329111612ভারতের বিভিন্ন রাজ্যে নিষেধাজ্ঞা যেন ‘সংক্রামক’ হয়ে উঠছে। কয়েক দিন আগেই দেশটির উত্তর প্রদেশে সরকারি অফিসে পান, পানের মসলা ও গুটখা খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তাকে অনুসরণ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ সিং রাওয়াত।

রাওয়াত তার রাজ্যের সরকারি অফিস, রাস্তাঘাট ও জনসমাগম স্থানে (পাবলিক প্লেস) থুতু ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞা অমান্যের জন্য রাখা হয়েছে জেল-জরিমানার বিধান। তবে এ নিয়মকে স্বাগত জানিয়েছেন রাজ্যের সাধারণ মানুষ।

উত্তরাখণ্ডে এখন যেখানে-সেখানে থুতু ফেললেই ছয় মাসের কারবাস অথবা পাঁচ হাজার রুপি জরিমানা। নিষেধাজ্ঞা বাস্তবায়নে এরই মধ্যে স্যানিটাইজেশন পরিদর্শকসহ একাধিক ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়েছে।

উত্তরাখণ্ডের নগর উন্নয়ন দফতরের কর্মকর্তারা জানান, গত নভেম্বরে পাস হওয়া ‘অ্যান্টি লিটরিং ল’ অনুযায়ী রাজ্যের সব পৌর এলাকায় এ নিয়ম বলবৎ থাকবে।

এদিকে, পথে-ঘাটে কাউকে থুতু ফেলতে দেখলে সঙ্গে সঙ্গে তাকে বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.